ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

কক্সবাজারে নৌবিহার ও ভাসমান রেস্তোরাঁ উদ্বোধন

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারে রোমাঞ্চকর নৌ-বিহারে যুক্ত হলো বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ এণ্ড ডাইন। শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী-সোনাদিয়া রুটে এই ক্রুজটি চলাচল করছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) উদ্বোধনের মাধ্যমে এই রুটে জাহাজটি যাত্রী পরিবহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফুয়াদ আল খতীব হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শাহ আলম, কেয়ারী ট্যুরস এণ্ড সার্ভিস লিমিটেডের পরিচালক শামিনা কাশেম পান্না, এস, এম আবু নোমান, কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান রেজাউল করিম, কেয়ারী ট্যুরস এণ্ড সার্ভিস লিমিটেডের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী।

প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার শেষে দুপুর ২ টায় ফিরে আসবে।

জাহাজটিতে ভ্রমণে দেখা মিলবে বাঁকখালী নদীর অপরূপ সৌন্দর্য্য, সুন্দরবন এর আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ, বিশ্বের দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতের মোহনা, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির, সোনাদিয়ার দৃষ্টিনন্দন উপকূল, দেশের বৃহৎ খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, শুটকি মহাল নাজিরাটেক, কক্সবাজার বিমান বন্দরের বর্ধিত রানওয়ে।

এছাড়া জাহাজ থেকে সূর্যাস্ত অবলোকন এনে দেবে অন্যরকম অনূভুতি। জাহাজে রয়েছে বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমন ও আলোচনা সভা করার মনোমুগ্ধকর পরিবেশ। ব্যবস্থা আছে দুপুরের সু-স্বাদু খাবারও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram