ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৫

তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায়: গয়েশ্বর

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ নদীর পানির মালিক। ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায়।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাবু গয়েশ্বর চন্দ্র রায় কলেন, সংস্কারের জারি গান মানুষ আর কায় না। 

সংস্কার করার ক্ষমতা অন্তবর্তি সরকারের নেই। প্রয়োজনে ঐক্যমত্য ভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগনের কাংখিত সংস্কার গুলো করবে। এ ছাড়া সংস্কারের কোন সুযোগ নেই অন্তবর্তি সরকারে। ১/১১তেও সংস্কার আলোচনা ছিল করতে পারেনি। কারন, সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোতো সংস্কার প্রস্তাব দিয়েছে,সেগুলো করেন না। কোনটা রাখবেন কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পন করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ট নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা সেই কাজই করবে জনগনের স্বার্থে। 

বাংলাদেশের সাথে ভারত বেইমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামীলীগ। ভারতের কাছে ক্ষমতা নিলেও পানি নিতে পারেনি আওয়ামীলীগ। 

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসুচির জনসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য  হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার,হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন,সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram