ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: চিলমারীতে কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অপা‌রেশন ডে‌ভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর আনিছুল ইসলাম আনেছ(৫৫) নামে আরো ১জনকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।এনিয়ে ৫দিনের অপারেশন ডেভিল হান্টে মোট ৭জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার(১৮ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুদাফৎথানা বেলেরভিটা এলাকায় অভিযান চালিয়ে মৃত-রফিকুল ইসলামের ছেলে আনিছুল ইসলাম আনেছকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।এনিয়ে ৫দিনের অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ৭জনকে আটক করা হয়েছে।

ওসি মুশাহেদ খান জানান,ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মুলে আনিছুল ইসলাম আনেছকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram