ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‍্যালি

টাঙ্গাইল প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ওই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন।

এসময় অতিথিদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে তরুণ-যুবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালি সাইকেল আরোহীরা ‘জীবনকে ভালোবাসুন- মাদক থেকে দূরে থাকুন’, ‘মাদককে না বলুন- নতুন বাংলাদেশ গড়ে তুলুন’ সহ নানা স্লোগান সম্বলিত পোস্টার-হ্যান্ডবিল প্রদর্শন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram