ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

পার্বতীপুরে ইউএনও কে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে উপজেলা নির্বাহী অফিসারকে হুমকি ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও নিন্দা জানিয়েছেন উপজেলা পরিষদের সকল কর্মচারীবৃন্দ। আজ রোববার বিকেলে উপজেলা প্রশাসন মূল ফটকের সামনে পার্বতীপুর উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত কয়েকদিন আগে কিছু দুস্কৃতকারী কর্তৃক পার্বতীপুর নির্বাহী অফিসার ফাতেমা খাতুনকে হেনস্ত করা ও অফিস থেকে বের করে দেওয়ার হুমকির প্রতিবাদে নিন্দা ও মানববন্ধন করেন উপজেলা পরিষদের সকল কর্মচারী। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি বিভাগের টেকনিশিয়ান রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিসসহকারী কুতুবুল আলম কুতুব, মহিলা বিষয়ের কর্মচারী রোকেয়া বেগম, সমাজসেবা দপ্তরের জিকরুল হকসহ উপজেলা পরিষদের ত্রিশটি দপ্তরের কর্মচারীরা।

বক্তারা বলেন, উপজেলা প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলে, তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন হলে, তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া যাবে। কর্মকর্তাদের নিরাপত্তা, কাজের সুষ্টু পরিবেশ, যারা নারী কর্মজীবী রয়েছে তাদের নিরাপত্তা দিতে হবে। এবং একজন দায়িত্বশীল কর্মকর্তাকে যেভাবে অসম্মান করেছে তাদের বিচারের দাবি জানান।

এদিকে পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে শহীদ মিনার চত্বরে একই রকম একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকরাও সুষ্ঠু বিচারের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram