ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কাহারোলে কিশোরীকে ছুরিকাঘাতে জখম, কিশোর আটক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজলোয় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টায় উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়ীতে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ঐ কিশোরী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আফফি হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ। সে উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড় ৮টার দিকে মেয়েটি নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর‌ বয়সী মেয়ে। এসময় তার বাড়ীর প্রাচীর টপকিয়ে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় আফফি হোসেন। কাহারোল থানায় বিষয়টি তাৎক্ষনিক জানানো হলে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার ৪ ঘন্টার মধ্যে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবির পর্যবক্ষেণে রাখা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram