

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কোডেকের স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কোডেক ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: সঞ্জিব দাস, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আসাদুর রহমান, পিডব্লিডির স্টাফ অফিসার মুনিরুজ্জামান, কোডেকের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, উদ্যোক্তা ও কোডেকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, পরিবেশ বান্ধন নির্মাণ সামগ্রী ব্যবহারের উপর বিশেষ আলোচনা করেন।

