ঢাকা
logo
প্রকাশিত : February 12, 2025

আবারও হালদা নদী হতে বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী হতে আবারও বিলুপ্ত প্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নস্থ হালদার শাখা উপশাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় স্থানীয় স্বেচ্ছাসেবীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন। এ নিয়ে দুইমাসের মধ্যে ৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত ডলফিনটি দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, বেড়/প্রস্থ ২৭ ইঞ্চি ও ওজন প্রায় ১৫ কেজি।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, বেলা দেড়টার দিকে স্থানীয় হালদা স্বেচ্ছাসেবী রওশনগীর মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ নৌ পুলিশের সদস্যগণ সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করি।

ধারণা করা হচ্ছে যে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ১৩ কেজি ওজনের এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিনাজুরীর সিপাইঘাট এলাকায় ১২ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০১৬ সাল হতে এ পর্যন্ত ৪৫ তম গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। স্থানীয় হালদা স্বেচ্ছাসেবীদের ধারণা, অধিকাংশ ক্ষেত্রে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌযান, বালু তোলার ড্রেজারে আঘাত, অবৈধ ঘের জালে আটকে, মাছ শিকারে বিষ প্রয়োগ এবং মানবসৃষ্ট দূষণের কারণে ডলফিন গুলোর মৃত্যু হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram