ঢাকা
logo
প্রকাশিত : February 12, 2025

সাতকানিয়ায় লবণের ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণের পানি পড়ে পিচ্ছিলে হঠাৎ কাত হয়ে যায় চলন্ত মোটরসাইকেল, এ সময় মোটরসাইকেল থেকে দুই আরোহী ছিটকে পড়লে তাঁদের চাপা দেয় লবণবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া লোহাগাড়া সীমান্ত ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুদ্দীন জামিল (২৭)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে। আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা রেজাউল করিম (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বন্ধু সাইফুদ্দীন ও রেজাউল একটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে গতকাল রাতে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল নিয়ে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহার হাঙর রাজঘাটা এলাকার এস আই পার্ক কনভেনশন হলের সামনে পৌঁছান। এ সময় পিচ্ছিল মহাসড়কে তাঁদের মোটরসাইকেলটি কাত হয়ে যায়। এর পরপরই দুই আরোহীকে পেছনে থাকা চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে সাইফুদ্দীন জামিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram