ঢাকা
logo
প্রকাশিত : February 11, 2025

বাঁশখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়ছটা এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেন্টার পুকুর পাড় সংলগ্ন রায়ছটা চৌধুরী বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজনু মিয়া বলেন, ‘স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পরনে শুধু জিন্সের প্যান্ট পরানো ছিল। প্যান্টের পকেটে একটি শাবান পাওয়া যায়।'

তিনি আরও বলেন, 'গতকাল রায়ছটায় আশরাফ আলী (রহ.) এর ওরশ ছিল। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লোকজনের সমাগম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই অজ্ঞাত যুবক পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানা বা হয়তো মৃগী রোগ থাকার কারণে পুকুরে পড়ে মারা যায়।' 

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram