ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির রোডম্যাপ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি। এই সরকার যেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে। ছয় মাস পেরিয়ে গেলেও এখনও বাজার ব্যবস্থা স্থিতিশীলতার ধারের কাছেও নেই। এরমধ্যে ব্যাংকিং ব্যবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বিদেশী বিনিয়োগ একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে। বৃহৎ রাষ্ট্রগুলো বলছে নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হবে। ফলে সবকিছু মিলিয়ে এখন একটা নির্বাচন আবশ্যক এবং বিএনপি সেটা চায়। এবছরের ভিতরেই নির্বাচন হতে হবে।

সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত হলেও এই সরকারকে জাতির স্বার্থে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার জবাবদিহিতাহীন সরকার। কারণ এই সরকার নির্বাচিত সরকার না।

তিনি আরও বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচনগুলো করবে। এই মুহুর্তে কোন স্থানীয় নির্বাচন নয়, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নয়। কোন নির্বাচন দেশের জনগণ এই মুহুর্তে চায় না। সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে অত্যাবশ্যকীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ও কোর্টের ভূমিকা রয়েছে। এই প্রয়োজনীয় সংস্কার আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করা সম্ভব। এগুলোর সংস্কার করেই নির্বাচনে যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। প্রধান উপদেষ্টা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন বলে বিশ্বাস করি।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram