ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

টাঙ্গাইলে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর-লুটপাট ও নেতাদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ করে। এ সময় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram