

এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে মৎস্য সম্পদ উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামানসহ আরো অনেকে।
এসময় উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্য ঘেরে মাছ চাষে নানান ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
