ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

মানিকগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হয়েছে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শানবান্ধা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল কাদের মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি আব্দুল কাদের।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আইনী প্রক্রিয়া শেষে আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালে ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় এক নারীকে ধর্ষণের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram