ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সকল ধর্মীয় নেতা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পরিষদ অডিটোরিয়ামে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ-উল-শাকিক উপস্থিত ছিলেন।

দীর্ঘ তিন ঘন্টার এ মতবিনিময় সভায় দীঘিনালার নানান সংকট ও সম্ভাবনা কথা উঠে আসে। এসময় খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংকট নিরসন ও সম্ভাবনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তকে দ্রুত ব্যবস্থা নিতে দ্রুত বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পাহাড়ে পোস্টিং হয়ে কোন কর্মকর্তাদের মন খারাপ করার কিছু নেই, এখানে কাজ করার সুযোগ বেশি। পাহাড়ি এলাকা সমতলের তুলনায় অনুন্নত। পাহাড়ি জেলাগুলোতে নানান জাতিগোষ্ঠীর বসবাস এখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও যাতাযাতের ব্যাপক উন্নয়ন দরকার। সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের উদ্দ্যোগ নিতে হবে।’

জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম আরো বলেন, ‘জনস্বাস্থ্যের কথা বিবেচনায় পাহাড়ে তামাক চাষ নিরুৎসাহিত করে বিকল্প চাষে উৎসাহিত করতে হবে। কোন ভাবেই স্কুল ও জনবসতি পাশাপাশি তাদের স্থাপনা নির্মান করতে দেওয়া যাবে না।’ পাশাপাশি পরিবেশের ভারসাম্য করতে পাহাড় কাটা ও নির্বিচারে বন উজার বন্ধ করতে হবে করতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের কথায় কাউকে ছাড় দেওয়া হবে না৷জেলা প্রশাসন এসকল বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’ এছাড়াও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জরাজীর্ণ ভবন দেখে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় অন্যদের মধ্যে, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা জামাতের সেক্রেটারি আক্কাস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারুফ খাঁন সহ সকল ধর্মীয় ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয়, সেচ্ছাসেবী প্রতিনিধি,গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি শিক্ষক, হেডম্যান (মৌজা প্রধান) ও কার্বারী (গ্রাম প্রধান) বক্তব্য দেন।

খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসকের সরকারি সফর অংশ হিসেবে দীঘিনালা থানায় গার্ড অফ অনার মর্যাদা প্রদান করা হয়৷ থানায় পুলিশের কার্যক্রম পরিদর্শন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি ও এনজিও কার্যালয়ের পরিদর্শন করেন। পরে সরকারি আবাসন প্রকল্প পরিদর্শন করে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram