ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

ফটিকছড়িতে বালুবাহী ট্রলির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবাহী ট্রলির ধাক্কায় তানিয়া আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তানিয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল উদ্দিনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেয়ানপাড়া হাফেজ সওদাগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী তানিয়া মা ও বড় বোনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে স্থানীয় মোনায়েম হসপিটালে যাচ্ছিল। তারা কিছু দূর এগিয়ে গেলে পথে বালুবাহী বেপরোয়া গতির ট্রলি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে রিকশা চালকসহ ৪জন আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষার্থী তানিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, নিহত স্কুল ছাত্রী তানিয়া আক্তার আমার স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী। সে আজ বৃহস্পতিবার ১১টার দিকে স্কুল কোচিং শেষ করে চলে যাওয়ার পথে তাকে বালুবাহী ট্রলিধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নেয়। আমি এ হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ধুরুং খালের বালু মহলের ইজারাদার মো. আলমগীর বলেন, বালু আমার ছিল, গাড়ি আমার না। জনৈক ব্যক্তি ক্রেতা আমার থেকে ক্রয় করে নিয়ে যাই।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছি। বালুবাহী ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram