ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

বদলগাছীতে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে কোলা বাজার চত্বরে এ সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুন রশিদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, সাবেক ছাত্রনেতা চয়েন উদ্দিন করিম, শফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য আসাদুজ্জামান ভুট্টু, সদস্য আরাফাত হোসেন রাব্বি, বদলগাছী সরকারি কলেজের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

এ ছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউপি সদস্য রেজা হাসান রতন, কোলা বিএনপি নেতা নাসির উদ্দিন, আসলাম হোসেন, আল মামুন ফরিদ, কোলা বিএনপি নেতা মঞ্জুরুল হক পিন্টু, বদলগাছী উপজেলা বিএনপি, কোলা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram