ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাহুবলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram