ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৫

কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ স্থগিত

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক সময়ের জন্য সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির ওপর ট্রাম্পের শুল্কারোপ আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এটি এক মাসের জন্য স্থগিত থাকবে।

বিবিসি বলছে, মেক্সিকো ও কানাডা উভয় তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক পাচার ঠেকাতে অঙ্গীকার করেছে। এরপরেই ট্রাম্প এক মাসের জন্য শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর আগে ট্রাম্প নিশ্চিত করেছেন যে কানাডা যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই কানাডার পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।

নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, আমাদের উত্তর সীমান্ত নিরাপদ থাকবে তা নিশ্চিত করতে কানাডা সম্মত হয়েছে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা জন্য তিনি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ দিচ্ছেন। সীমান্তে বিমান, নিরাপত্তা রক্ষী, প্রযুক্তি মোতায়েন ছাড়াও ফেন্টানিল মাদক পাচার রোধ ঠেকানোর ব্যবস্থার কথা জানিয়েছেন ট্রুডো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছেন। এরপরেই মেক্সিকোর পণ্যের ওপর শুল্কারোপ এক মাসের স্থগিত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram