ঢাকা
logo
প্রকাশিত : February 3, 2025

নামাজ পড়তে বলে স্বামী গেলেন মসজিদে, ফিরে এসে দেখলেন স্ত্রীর লাশ সেফটি ট্যাংকিতে

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহমেদ। নিহত শাহিদা বেগম একই গ্রামের মাওলানা আবদুল মমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সোমবার ফজরের নামাজের সময়ে নিহত শাহিদা বেগমের স্বামী মাওলানা আবদুল মমিন স্ত্রীকে নামাজ পড়তে ঘুম থেকে ডেকে দিয়ে নিজে মসজিদে চলে যান। মসজিদ থেকে তিনি বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার সাথে যোগ হয় প্রতিবেশীরা। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে শাহিদা বেগমকে পাওয়া যায়নি। এ সময়ে ঘরের পিছনের সেফটি ট্যাংকের কিছুটা দূরে তার ব্যবহৃত জুতো এবং টানাহেঁচড়া করার দাগ মাটিতে লক্ষ্য করে। জুতো এবং দাগের সূত্র ধরে স্থানীয়রা বাড়ীর পাশের একটি সেফটি ট্যাংকিতে মাথা নিচু করা পা উপরে দিকে উঠানো অবস্থায় শাহিদা বেগমের লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে সেফটি ট্যাংকি থেকে লাশ উদ্ধার করে।

স্বামী মাওলানা আব্দুল মমিন বলেন, আমি ফজর নামাজে ঘর থেকে বাহির হয়ে মসজিদে যাওয়ার সময় আমার স্ত্রী শাহিদা বেগমকে ঘুম থেকে জাগরত করে নামাজ পড়ার জন্য বলে মসজিদে চলে যাই। যাওয়ার সময় তাকে ঘরের বাইরের লাইট বন্ধ করতে এবং গেইটের তালা ঝুলিয়ে দেই। মসজিদ থেকে ফিরে এসে গেইটের তালা খুলে বাড়ির ভিতর প্রবেশ করে দেখি লাইট গুলো জালানো অবস্থায় রয়েছে। ঘরে দরজাও বন্ধ, কিন্তু পিছনের দরজাটি খোলা থাকলেও ঘরের ভিতরের আমার স্ত্রীকে পাই নাই। আমি খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে প্রতিবেশীদেরকে জানালে তারা সহ সম্ভাব্য সকল স্থানে আমার স্ত্রীকে খুঁজে পাই নাই। এক পর্যায়ে এক প্রতিবেশী আমার স্ত্রীর জুতো এবং তাকে টানাহেঁচড়া করার দাগ মাঠিতে দেখতে পেয়ে ঘরে পাশের সেফটি ট্যাংকির কাছে গিয়ে দেখি মাথা নিচু করা এবং পা উপরে দিখে অবস্থা আমার স্ত্রীর লাশ পড়ে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

শাহিদা বেগমের মেয়ের জামাতা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমার শ্বশুরদের সাথে তার ভাইদের জায়গা সম্পত্তির বিষয় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে এলাকাতে একাধিক সালিশ দরবার হয়েছে। তারা আমার শ্বশুরদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আর সকালে সেফটি ট্যাংকিতে আমার শাশুরির লাশ পাওয়াটা রহস্যজনক বলে মনে হচ্ছে। তাকে কেউ পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ সেফটি ট্যাংকিতে ফেলে দেয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে শাহিদা বেগমের লাশ সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গুম করার উদ্ধেশে সেফটি ট্যাংকিতে ফেলে দেওয়া হয়। তবে কিভাবে তাকে হত্যা করে হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram