ঢাকা
logo
প্রকাশিত : February 3, 2025

দেশে বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন: পারভীন

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন করা সম্ভব না।

সোমবার আড়াইহাজার উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে। লিফলেট বিতরণ করার সময় সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে শোয়ান নামে এক লোক বাধা প্রদান করলে জনতা তাকে গণধোলাই দেয়। এছাড়াও বান্টি ও পাঁচরুখি বাজারে কতিপয় ব্যক্তি লিফলেট বিতরণে বাধা দিলে যৌন রোষানলে পরে ধাঁধা প্রদানকারীরা পালাতে বাধ্য হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ প্রশাসনকে সতর্ক করে পারভীন বলেন, কোন অপরাধী যেন ছাড় না পায়, শেষবারের মতো বলে দিচ্ছি, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আর একটি অভিযোগ যেন শুনতে না পাই।অপরাধমুক্ত আড়াইহাজার উপজেলার প্রত্যেকটা সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। এসময় তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহক হয়রানি বন্ধ করার অনুরোধ জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram