ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১টায় উপজেলার কানাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোজাম্মেল হোসেন (৬০) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

উল্লেখ্য, গত বছরে ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল, দোকানে অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টি করে কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বেশ কয়েকজন গুরুতর আহতের ঘটনায় গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram