ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

জিয়াউর রহমান ছাড়া স্বাধীনতার পরে কেউ ইসলামের জন্য তেমন ভূমিকা রাখে নাই: ব্যারিস্টার খোকন

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংশোধন এনেছে। গত ৫৪ বছরে কত দল গেল আর এলো কেউ ইসলামের জন্য তেমন ভূমিকা রাখে নাই বলে মন্তব্য করেন।

শুক্রবার সকালে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ফয়েজিয়া এতিমখানা ও কাওমী মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জাতীয় কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংবিধানে সর্বোশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস শুরু করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি ঐক্যের রাজনৈতি করেছেন, আর আওয়ামীলীগ বিভাজনের রাজনীতি করেছে তাই তাদের পালিয়ে যেতে হয়েছে।

এসময় কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে এন্তেজামি কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্যাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন দিদার, রেজাই রাবিব মাহবুবু, জালাল আহম্মদ, জসিমউদ্দিন, ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, হাশেম, রুবেল, মিলন, সাদ্দাম, রনিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram