ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়া বিএনপির গণ সমাবেশ

হাতিয়া (নোায়াখালী) প্রতিনিধি: রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা প্রচারে হাতিয়ায় বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিন বারের দলীয় ও স্বতন্ত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলায় প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথ ভাবে পরিপূর্ণতা পাবে। সেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। হাতিয়া উন্নয়ন ও শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, এ হাতিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমি যে অবদান রেখেছিলাম ভবিষ্যতে সুযোগ ফেলে উন্নয়নের সে গতিধারা আবারও বেগবান করব। সর্বক্ষেত্রে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করব। বক্তব্যে তিনি আজীবন হাতিয়াবাসীর সুখে দুঃখে থাকবেন বলে উল্লেখ করেন।

এর আগে, বিকাল সোয়া তিনটায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে হাতিয়ার নিজ বাড়ী পৌর সদরের ওছখালীস্থ বাসভবনে পৌঁছানোর পর সভাস্থলে উপস্থিত হন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফারহান মোহাম্মদ আজিম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মো. আবদুর রহিম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে অনেকদিন পর ফজলুল আজিমের জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নেতাকর্মীরা হাতিয়ার তমরদ্দি, হরণী, চানন্দী, জাহাজমারা, নিঝুম দ্বীপ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে পৌঁছলে সভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত এ জনসভায় প্রায় অর্ধলাখ লোকের সমাগম হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram