ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় অপরজন মারাত্মক আহত হয়েছেন। তারা দুইজনই চিকিৎসক। ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পত্তি সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন।

নিহত ওই চিকিৎসকের নাম ডাঃ অর্ঘ্য অমৃত মন্ডল (২৬)। মারাত্মক আহত নিহতের স্ত্রী ডাঃ প্রতিভা সরকার মিতুকে (২২) ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা মারত্মক আহত হন। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram