ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৫

গাজীপুরে প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৩ দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে।

মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন পিআরএস।

বাংলাদেশ স্কাউটসের পরিচালক উনু চিং এর সভাপতিত্ত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মাহফুজা পারভীন, ফারহানা রহমান।

বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং) পরেশ চন্দ্র বর্মন জানান, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড (প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড (প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এর জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পে সারাদেশের বিভিন্ন স্কুুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মুক্ত স্কাউট গ্রুপের ১ হাজার ৫০০ জন স্কাউট ও রোভার স্কাউট ছেলেমেয়ে ছাড়াও ১২১ জন কর্মকর্তা, ৫০জন ইউনিট লিডার ও ৭০ জন অভিভাবক অংশগ্রহন করছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram