ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো-খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের নাটোর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম আড়বাব গ্রামের আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুল (৩০)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আড়বাব পশ্চিমপাড়ায় গ্রামে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালান। অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।আমাদের ভ্রাম্যমাণ ল্যাবটি আসলে এ অভিযান আরো বেগবান হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram