ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৫

যশোরে গুলিবিদ্ধ হানিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে গুলিবিদ্ধ মোহাম্মদ হানিফ মারা গেছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার সকালে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হানিফের স্ত্রী শিরিন জানান, ঢাকাতে নিয়ে যাওয়ার ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আইসিইউতে নেয়ার প্রস্ততি চলছিলো। এমন সময় হানিফ মারা যান।

তিনি জানান, ঐদিন সকালে বার বার হানিফকে কল করেছিলো চেয়ারম্যান টুটুল। এক পর্যায় টুটুল বাড়ি থেকে বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আটকের বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, পুলিশ বলেছে চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে।

গত বুধবার গভীর রাতে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। এসময় মদ্যপ অবস্থায় ছিলেন গুলিবিদ্ধ হানিফ। যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram