ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

জাল জামিননামায় কারাগার থেকে মুক্ত চার মাদক কারবারি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিচারকের জাল স্বাক্ষর দিয়ে তৈরী করা জামিননামায় চার মাদক কারবারি কারাগার থেকে বের হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) তারা হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায় এবং বৃহস্পতিবার (৩০) জানুয়ারি আদালতপাড়ায় এ ঘটনা জানাজানি হলে ব্যাপকভাবে আলোচিত হয়।

মাদক কারবারিরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৭), একই উপজেলার পাগলা গ্রামের শাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩), ছাতক উপজেলার কিরদাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আফজাল হোসেন (২২) ও মিমছাপৈর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রুয়েল আহমেদ (২৬)।

আদালত সূত্র জানায়, র‍্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ এ ৪ জনকে আটক করে। পরে মাধবপুর থানায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। কয়েকদিন আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ও গত ২৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগমের আদালতে চারজনের দুই দফা জামিন আবেদন নামঞ্জুর হয়।

ফলে জেলা ও দায়রা জজ আদালতে মামলার মূল কপি থেকে যায় এবং এ অবস্থায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে থাকা উপনথির মাধ্যমে জামিন আবেদন করার সুযোগই নেই বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কাশেম নিশ্চিত করেছেন। কিন্তু বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের স্বাক্ষর সংবলিত একটি জামিননামা জেলা কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. মনির হোসেন চৌধুরী জানান, তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় জামিননামা পাওয়ার পর ওই চার আসামিকে মুক্তি দিয়েছেন। তবে কিভাবে নকল জামিননামা তৈরী হয়েছে তা আদালতে খতিয়ে দেখা যাবে।

ওই আসামিদের আইনজীবী ফয়সল আহমেদ বলেন, ‘দুই আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমি তাদের পক্ষে আর কোন আবেদন করিনি। ধারণা করছি, তারা ভুয়া জামিননামা দিয়ে কারাগার থেকে বের হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram