ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটা ও রোগীদের খাবারে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল।

দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটির নাম পরিবর্তন করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পিতা কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়। হাসপাতালটি চালুর পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতেই আজ দুদক অভিযান পরিচালনা করে।

দুদকের অভিযানের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কম্বল, ম্যাট্রেসসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম দেখানো হয়েছে।

দুদক সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা হাসপাতালের কেনাকাটার স্টক যাচাই করেছি। অভিযোগ ছিল, কমদামে কম্বল কিনে বেশি দামে বিল করা হয়েছে। প্রাথমিকভাবে নিম্নমানের কম্বল বেশি দামে কেনার প্রমাণ পেয়েছি, যেখানে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে।’

রোগীদের জন্য বরাদ্দকৃত ২২০ গ্রাম মাছের পরিবর্তে দেওয়া হচ্ছে মাত্র ১৫৫ গ্রাম। এছাড়া খাবার সরবরাহে আরও বেশ কিছু অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। দুদক হাসপাতালের কেনাকাটা ও টেন্ডার সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, হাসপাতালের সহকারী পরিচালক সৌমেন চৌধুরী জানান, দুদক কর্তৃপক্ষ ২০২১ থেকে ২০২৪ সালের সকল কেনাকাটার হিসাব আগামী সোমবারের মধ্যে জমা দিতে বলেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram