ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাড়ে ৫ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

মাহমুদুল হাসান মনি, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: স্থানীয় দুই শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শতবর্ষী সাধারণ পথ দখলের অভিযোগে বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়া গ্রামবাসীরা। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে সংযোগকারী এই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বিঘ্নিত হয়।

অবরোধ প্রত্যাহারের পর বিকেল সাড়ে ৪ টায় যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটতে আরও সময় লাগবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দাবি, তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান একটি প্রাচীন চলাচলের পথে অবৈধভাবে স্থায়ী দেয়াল নির্মাণ করেছে। এতে তাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের প্রভাব কাজে লাগিয়ে রাতারাতি এই দেয়াল তোলা হয়।

সকাল সাড়ে ১১টায় শতাধিক গ্রামবাসী সড়কের মাঝামাঝি অবস্থান নিয়ে অবরোধ তৈরি করলে ঢাকা-আরিচা রুটে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে যায়। কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনার পর বিকেল ৫টায় অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধকারীরা জানান, স্থানীয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা সাময়িকভাবে এই কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে সড়কটি ফিরে না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়, তবে যানজট সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram