ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

বেলাবতে জমি সংক্রান্ত বিরোধে কোদালের কোপে ছোট ভাইকে খুন

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার (৬২) নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সাথে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পরিবারের অন্যান্য লোকজন আহত প্রদীপ চন্দ্রকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram