ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় রেজওয়ান (২৪) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা ট্রাক ড্রাইভার আহত হয়েছে।

সাতক্ষীরা কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের সামনে বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৯৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে ট্রাক হেলপার রেজওয়ান (২৪) ঘটনাস্থলে নিহত হয়। নিহত রেজওয়ান কলারোয়া পৌর সদরের পোগিনাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

কলারোয়া থানা পুলিশ জানায়, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বে থেকে রাস্তার পাশে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটি থানায় নিয়ে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram