ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

আড়াইহাজারে বাবার বাড়ীতে গৃহবধুর আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী প্রেয়সী (২১)। বুধবার সকালে পুলিশ তার পিত্রালয় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তার লাশ ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।

নিহত প্রেয়সী ওই গ্রামের ফয়সালের স্ত্রী ও একই গ্রামের মোখলেস এর কন্যা।

আড়াইহাজর থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তার পিত্রালয় থেকে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, নিজের পিতার বাড়ীতে প্রেয়সীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram