ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের ১১৮টি হুইলচেয়ার বিতরণ

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসচ্ছল ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে ১১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে লাবীব গ্রুপের চেয়ারম্যান ও সালাউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের রাইদা ভবনে প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

এসময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন মুকুল, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram