ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচার ও ভুয়া কল রেকর্ড প্রচারের মাধ্যমে সম্মানহানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে মুরাদনগর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের আপামর জনসাধারণের প্রিয় ব্যক্তি কায়কোবাদ দাদাকে তেরো বছর দেশের বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা দাদার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সম্মানহানি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব মিথ্যাচার করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই নাম পরিচয় লুকিয়ে এই বানোয়াট মিথ্যাচার বন্ধ করুন। যদি এসব অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে। কায়কোবাদ দাদার বলিষ্ট নেতৃত্বে ৫ই আগস্টের পরে মুরাদনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সেই শান্তি বজায় রাখতে চেষ্টা করুন।

এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক সোহাগ, চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, নাছির খান।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মনির হোসেন, ডালিম আহমেদ, এম.এস. ইকবাল, রায়হান উদ্দীন, ইয়াসির আরাফাত, খন্দকার অনন্ত, ইমরান, জুয়েল, শামসুদ্দিন, রাসেল আহমেদ, হাবিব, এনামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram