ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

বাউফলে ছাত্রদল নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি(প্রস্তাবিত) শাহরাজ হোসেন জয়কে হত্যার উদ্দেশ্যে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহরাজ হোসেন জয় বলেন, কালাইয়া ইউনিয়নের চর ফেডারেশনে বাৎসরিক ভিত্তিতে ক্রয় করা সাড়ে ২৭ একর জমি চাষিদেরকে বুঝিয়ে দিতে গেলে প্রতিপক্ষ কালাইয়া ও দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহম্মেদ তুহিন ও আলী আযম সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। হামলা থেকে আমাকে রক্ষা করতে আসা স্বেচ্ছাবেক দলের নেতা সরোয়ার হোসেন রিয়াজ, ছাত্রদল কর্মী ইয়াসিন, সজল, ইমরান ও রেদোয়ানের উপরও হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা আমার এক পা ও এক হাত ভেঙ্গে দেয়। এ বিষয়ে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে প্রধান ও অন্যান্য সন্ত্রাসীদের আসামি করে বাউফল থানায় মামলা করি। আসামিরা মামলা তুলে নেয়ার জন্য ইয়াসিনের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়গুলো বাউফল থানায় জানানো হলেও পুলিশ প্রশাসনের উদাসিনতার কারণে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram