

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় পাহাড়ি জনগণের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কুকি ছড়া পাড়া এলাকায় ১০০ জন পাহাড়ি অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফারিয়া আহমেদ ৪৫০জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময়, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি, উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
