ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

সাজেকে জীপ উল্টে ৭ পর্যটক আহত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জীপ (চাঁদের গাড়ি) উল্টে ৭ পর্যটক আহত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মাচালং এর একুজ্জাছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘সাজেকে দুর্ঘটনায় ৭ পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে খাগড়াছড়িতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাকিরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram