ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

দেবহাটায় লাইসেন্সবিহীন সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা ও সাজা প্রদান করেন।

জানা গেছে, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেবহাটার দায়িত্বপ্রাপ্ত আব্দুর রশিদের দেয়া তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের আসমান গাজীর ছেলে আশরাফুল ইসলামের বসত বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি হযরত আলী, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফুলের বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া-৮০ বস্তা, DAP-৬০ বস্তা, TSP-৩০ বস্তা, MOP-৩ বস্তা) উদ্ধার করেন।

রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামকে ২,০০,০০০/- দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram