ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তবে মৃতের স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ তুলে মৃতের পিতা বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে গজঘন্টা ইউনিয়নের জয়দেব এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন এলাকার আউয়াল হোসেনের মেয়ে শারমিন আক্তার এর সাথে গজঘণ্টা ইউনিয়নের জয়দেব এলাকার মাহবুবর রহমানের পুত্র মুশফিকুর রহমান সোহাগের পারিবারিকভাবে দু-বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পিতা ১ লক্ষ নগদ টাকাসহ আরো সমপরিমাণ টাকার কাপড়সহ আসবাবপত্র উপহার সামগ্রী দেয়। কিন্তু যৌতুক লোভী স্বামী এতে সন্তুষ্ট না হয়ে বিয়ের ৬ মাস পার না হতে আবার যৌতুকের জন্য শারিমনের উপর নির্যাতন চালায়। উপায় না পেয়ে শারমিন বাবার বাড়ি চলে যায় এবং আদালতে মামলা করে। মামলা চলাকালে সুচতুর স্বামী সোহাগ আর যৌতুক চাবেনা ও নির্যাতন করবেনা প্রতিশ্রুতি দিয়ে আপোষ করে স্ত্রী শারমিনকে ঘরে তুলে নেয়। আবার কিছু দিন যাওয়ার পর যৌতুকের জন্য নানাভাবে চাপ দেয় ও নির্যাতন করে স্বামী সোহাগ। গত শনিবার দিবাগত রাত ১ টার দিকে শারমিনের পরিবারকে স্বামী সোহাগের বাড়ি থেকে ফোনে জানানো হয় শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শারমিনের বোন আরফিনা, চাচাতো ভাই সেলিম রানা, বড় আব্বা আবদার রহমান জানান, আমরা সংবাদ পেয়ে এসে দেখি পুলিশ যেয়ে ঝুলন্ত মৃতদেহ নামিয়েছে। শারমিনকে তার স্বামী, শশুর ও শাশুড়ী যৌতুকের জন্য নির্যাতন করতো। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তারা পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘরের তীর ঝুলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার প্রচারণা চালাচ্ছে।

শারমিনের পিতা আউয়াল হোসেন বলেন, বিয়ের সময় আমার সাধ্যমত নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী দিলেও তারা যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করতো। এ জন্য আদালতে মামলা করা হয়েছিলো। পরে বিষয়টি আপোষ হয়। তবে তাদের আসল চেহারা বুঝতে পারি নাই বলে আজ আমার মেয়ের জীবন দিতে হলো। যৌতুক লোভী স্বামী, শশুর ও শাশুড়ী হত্যা করে মেয়েকে ঝুলিয়ে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অপপ্রচার চালায়। আমি মেয়ে হত্যার এজাহার থানায় দাখিল করেছি।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram