

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চায়নার সাথে আমাদের ভাষাগত এ বন্ধন আরো সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, চায়না ইতিমধ্যে বাংলাদেশে অনেক কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন।
তিনি রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর ওয়ামী পার্লামেন্ট ক্যাম্প মাঠ প্রাঙ্গনে চায়না লং লীভ ফ্রেন্ডশীপের আয়োজনে ১হাজার দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এছাড়াও গণ্যমান্য স্থানীয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে, তিনি অসহায় ও দরিদ্র মানুষের সাথে সাক্ষাৎ করেন।
