ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2025

মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : কুয়েত সাংবাদিক ইউনিয়ন ও সওদাগর হাট দ্রুবতারা সংঘের উদ্যোগে শনিবার দুপুরে মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কুয়েত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ফেনী জেলার রিপোর্টার খুরশিদ আলমের পরিচালনায় আদর্শগ্রামে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারি পরিচালক ও বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন আল হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক আবদুল হক, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব. মহি উদ্দিন, সাংবাদিক আবদুল কাইয়ুম নিশান, বেলায়েত হোসেন মিলন, মাস্টার আবু ইউছুপ, মো. নুরনবী ও মো. খোকন।

উল্লেখ্য,২০২৪ সালের ২৬ আগস্ট ভারতীয় বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ মুছাপুর রেগুলেটর নদীতে বিলিন হয়ে গেছে এরপর থেকে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলিন হতে থাকে।প্রতিনিয়ত নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।

মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণ করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। অন্যথায় চারটি জেলার বৃহদাংশ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram