ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2025

আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

মোঃ আশিকুর রহমান রনি, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন, কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ধীরে ধীরে চলছে উৎপাদনের কাজ। ম‚লত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

সার কারখানার সূত্রে জানা জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ' টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর ইউরিয়া সার উৎপাদনে ফিরলো কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram