ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে গত ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম এর সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ। সভায় রেঞ্জ ডিআইজি গত ডিসেম্বর-২০২৪ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময় মো. রেজাউল হক সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram