ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫

রামপালে ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কমিটি ভোটের মাধ্যমে গঠনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর থেকে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে রনসেন মোড়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। পরে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ফয়লা বাজারের সমাবেশে যোগদান করেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দীর্ঘদিন দেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার হরণ করছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। পতিত স্বৈরাচারের দোসররা এখন বিএনপির ঘাড়ে চাপতে চাচ্ছে। তারা বিএনপির কমিটিতে আসার জন্য নানান কৌশলে এগোচ্ছে। এতদিন যারা আওয়ামী দুঃশাসনের যাতাকলে পড়ে হামলা, মামলা ও কারাবরণ করেছেন তাদেরকেই কমিটিতে আনতে হবে। কোন আওয়ামী লীগের দোসরকে কমিটিতে জায়গা দেয়া হবেনা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপির কর্মী সংগ্রহ করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আঃ ছত্তার, মিলন আকুঞ্জি, মঞ্জুর ফারাজি, রুহুল আমিন, আকবর হোসেন, ইসমাঈল মোল্লা খোকন, ফরিদ উদ্দীন, শেখ শারাফাত, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, রফিকুল ইসলাম, হিরক মনি টুলু, শহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সৈয়দ কুদরতি ইলাহি, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram