ঢাকা
logo
প্রকাশিত : January 24, 2025

গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন।

অপরদিকে নয়াবাজার আইড়মারী ব্রীজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাতী এলাকার আলতাফ আকন্দের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, নিহত ২ জনের মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো জানান, পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram