ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2025

আটক গ্যালাক্সি লিডারের ক্রু সদস্যদের মুক্তি দিলো হুতি

গাজায় যুদ্ধ বন্ধ হওয়ায় এক বছরেরও বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু সদস্যদের মুক্তি দিলো ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বুধবার (২২ জানুয়ারি) তাদের ওমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় সংগঠনটি। জাহাজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী জাহাজটিতে ২৫ জন ক্রু ছিলো। যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে হুতি। পাশপাশি, ২০২৩ সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে গোষ্ঠীটি।

তখন হুতি থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী, তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram