ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

আগ্নেয়াস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ ২সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্টগার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে ২টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ২সন্ত্রাসীকে আটক করেন।

আটককৃত সন্ত্রাসীরা হলেন- মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram