ঢাকা
logo
প্রকাশিত : January 22, 2025

রামকৃষ্ণ মিশন ভাঙচুরের পর মেঘালয়ের গ্রামে কারফিউ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি নির্মীয়মাণ স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুরের পরে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে কারফিউ জারি প্রশাসন। এর আগে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় সোমবার ওই হামলার ঘটনা ঘটে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ। পুলিশ বলছে, সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও ফাটায়। অন্তত ১২ জন আহত হয়েছেন ওই ঘটনায়। আহতদের মধ্যে অন্তত চার জন পুলিশ কর্মীও আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে যে এই সমস্যা “খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জানমালের ক্ষতি হতে পারে।”

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, কয়েক বছর আগে ওই স্কুল তৈরির জন্য গ্রাম প্রধানের কাছ থেকে ২০২২ সালে জমিটি নিয়েছিল রামকৃষ্ণ মিশন। তবে সেই গ্রাম-প্রধান বদলিয়ে এখন যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আগের সেই নির্দেশ প্রত্যাহার করে জমিটি ফেরত নেওয়ার কথা বলছেন। ওই জমিটি আদতে আদিবাসী জমি এবং গ্রামের খেলার মাঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

তবে এই অশান্তির মধ্যে কোনও ধর্মীয় বিষয় জড়িত নয় বলেও উল্লেখ করছে স্থানীয় সূত্রগুলো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram